জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নতুন করে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার রাজশাহী থেকে তিনটি নমুনা পরীক্ষার রিপোর্টে একজনের করোনা পজিটিভি এসেছে। আক্রান্ত ব্যক্তি পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের বাসিন্দা।
সে কদিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টিনে ছিল। সোমবার রাতে করোনা সনাক্তের কথা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ।
জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ঐ ব্যক্তিসহ আরও দুই জনের নমুনার পাঠানো হয়েছিল। তিনজনের রিপোর্টে ২জনের নেগেটিভ এবং একজনের পজিটিভ রিপোর্ট এসেছে। তার বয়স ৩৩ বছর। আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল এই রিপোর্টের পর তাকে রাতেই আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন বিভাগে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩জন আক্রান্ত হলেন। আগের আক্রান্ত দুজনকেও আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত জয়পুরহাটে ২৪২ জনের নমুনা পাঠানো হয়েছিল, এ মধ্যে ১১৪ জনের রির্পোট নেগেটিভ এবং ৩টি পজেটিভ। করোনায় তিন রোগীকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হয়েছে ।
























