দিপক রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এ নিয়ে পঞ্চগড়ে এখন পর্যন্ত মোট ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
দেবীগঞ্জের আক্রান্ত ২ জন হলেন, পৌরসভার সবুজ পাড়া (কালীস্থান) মোহাম্মদ আজমের স্ত্রী রফিকা বেগম। ও চেংঠি হাজরা ডাঙ্গা ইউনিয়নের ডাডুয়া হাটেরে মোহাম্মদ ইয়াকুব আলী।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, দেবীগঞ্জের দুই ব্যক্তির মাঝে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাদের রক্তের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে সোমবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
























