সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের কোন ছোট ভাইয়ের পরিবার যদি সমস্যায় থাকে তাহলে গোপনে আমার সাথে যোগাযোগ করো।কথা দিচ্ছি কেউ জানতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক – আমিন।এই কথাগুলো নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন মানবিক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা- মোহাম্মদ হোসাইন, গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
এই প্রতিনিধি মানবিক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা- মোহাম্মদ হোসাইনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করিলে তিনি জানান যে, ফেইসবুকে পোস্ট দেখে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ, সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ, কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ডের একাধীক ছাত্রলীগের গরীব ও অসহায় কর্মীরা আমার সাথে মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্বশরীরে দেখা করে তাদের সমস্যার কথা আমাকে বলে এবং তাদের সমস্যা মনোযোগ সহকারে আমি শুনি এবং সকলের সাথে আমি একাত্বতা প্রকাশ করি। তাদের সবার নাম গোপন করে শুধুমাত্র সমস্যাগুলো নিয়ে বড় ভাই এডভোকেট মো: ফিরোজ মিয়ার সাথে আলাপ আলোচনা করি এবং তিনি সুন্দর ভাবেতার তার মতামত আমার কাছে ব্যক্ত করেন। মানবিক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বলেন-কি দিয়েছি, কতটুকু দিয়েছি কতজন জনকে দিয়েছি তা বিষয় না, তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করি গরীব ও অসহায় ছাত্রলীগ ভাইদের প্ররিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের জন্য কিছু করার জন্য চেষ্টাকরি এবং বিশ্বাস করি ছাত্রলীগ ছাত্রলীগ ভাই ভাই।
কি দিয়েছেন জানতে চাইলে বলেন- উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তৈল, আলু, লবন ও ইফতার সামগ্রী। আল্লাহ আমাদের সহায় হোন এই কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন।
























