মোহাম্মদ অনিকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ।
বুধবার (২৯ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি জানান।
বিবৃতিতে ফয়েজ জানান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এমপি ও নারায়ণগঞ্জ রাজনীতির শিক্ষাগুরু নাসিম ওসমান ছিলেন এক বিচক্ষণ ব্যাক্তিতের অধিকারী। তার অভাব আজও কাঁদায় নারায়ণগঞ্জবাসীকে। পবিত্র এই মাহে রমজানে তার আত্মার মাগফিরাত এর জন্য সবাই প্রার্থনা করবেন। এবং সবাই ঘরে নামাজ পরে নাসিম ওসমান এর জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। (আমিন)
























