নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের এক ছেলে মারা যাওয়ার এক ঘন্টা পর তার বাবারও মৃত্যু হয়েছে।সোমবার ( ১১ মে ) ভোরে নাসিকের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৫নং ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন,হাজী ইরান হোসেন (৬০) ও তার ছেলে রিমন সাঊদ (২৪) ।হাজী ইরান সাহেব সিদ্ধিরগঞ্জ সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
জানা গেছে রিমন সাউদ করোনার উপসর্গ জ্বর,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভোর সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ।এদিকে ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে হার্ট অ্যাটাক করে তার বাবা হাজী ইরান হোসেন। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে তিনিও ৭ টার দিকে মৃত্যুবরণ করেন।
রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ বলেন,ভোর রাত ৩ টার দিকে অসুস্থ বোধ করলে রিমন সাউদকে ঢাকা নিয়ে যাওয়া হয় বিভিন্ন হাসপাতালে ভর্তির জন্য অনুরোধ করা হলেও করোনা উপসর্গ নিয়ে আসায় তারা আমার ভাইকে ভর্তি করেনি। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঐ অবস্থায় ৬ টার দিকে ভাইয়ের মৃত্যু হয়।
মাসুম সাউদ আরোও বলেন, রিমনের করোনার উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়েছে।এখনো রিপোর্ট হাতে পাইনি।
























