মোঃজুয়েল রানা, পবা, রাজশাহী (প্রতিনিধি)
রাজশাহীর পবার বায়ায় পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে করোনা সংকটে ক্ষতিগ্রস্ত কর্মহীন সদস্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান, এয়ারপোর্ট থানা অফিসার্স ইনচার্জ নুর-ই-আলম সিদ্দিকী, পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি গোলাম মুক্তাদী খান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মকছেদ আলী, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

























