সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের পাশে দাঁড়ালো সোনারগাঁ শাখার ব্রাক এনজিও।
দেশ জুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে লক ডাউনের ফলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়লে গত ৩১ মে লক ডাউন তুলে নেয়া হলে জনজীবন কিছুটা স্বাভাবিক হয়। কিন্তুু অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিপাকে পড়ে দেশের কিন্ডারগার্টেনগুলো এবং এর শিক্ষকরা। এমন অবস্থায় সোনারগাঁয়ের কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের পাশে দাঁড়ায়।
আজ (৪ জুন) বৃহস্পতিবার ব্রাক সোনারগাঁ শাখা, সোনারগাঁয়ের ৩১টি কিন্ডারগার্টেন স্কুলের মোট ২৬৯ জন শিক্ষকদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, সুজি, চিনি ও বিস্কুট।
খাদ্যসামগ্রী বিতরণে ব্রাকের পক্ষে উপস্থিত ছিলেন,আবু সাইদ( ম্যানেজার), কামরুজ্জামান (এরিয়া ম্যানেজার) ও দোলন চন্দ্র ধর (উপজেলা হিসাব ব্যবস্থাপক)। তাছাড়া খাদ্যসামগ্রী বিতরণে ব্রাক এনজিও কে সহায়তা করেন খালেক আঞ্জুমান কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ কামাল মোল্লা ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল এর সহকারী শিক্ষক মকবুল আলম রতন।
























