অনিক,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলাকে ‘রেড জোন’ উল্লেখ করে নগরীর আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার রূপায়ন টাউন লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ থেকে আগামী ২১ দিন পর্যন্ত জেলার তিনটি এলাকা লকডাউনের আওতায় থাকবে। রবিবার (০৭ জুন) থেকে এই আদেশ কার্যকর হবে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন।
জেলা প্রশাসক জসীম উদ্দিন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ওই তিনটি এলাকা থেকে অতি জরুরী ছাড়া কোনো ব্যক্তি বের হতে পারবে না এবং কেউ প্রবেশও করতে পারবে না। এমনকী এসব এলাকার কাঁচাবাজার বন্ধ থাকবে, গণপরিবহন এসব এলাকায় থামবে না।
কাঁচাবাজর বন্ধ করে ভ্রাম্যমান বাজারের ব্যবস্থা করা হবে। এছাড়া ধর্মীয় উপসানালয়ে কর্মচারী ব্যাতিত অন্যান্যদের যাতায়াত নিষিদ্ধ। সবার জন্য স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।
























