বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে। এপর্যন্ত ৮১ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং ৩ জন মৃত্যু বরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে।
সর্বশেষ আক্রান্ত ব্যাক্তিরা হলেন, ঝালকঠির সদর শহরের চন্দ্রবান ফার্মেসীর আবুল হোসেন(৩৮), সদর উপজেলার ভিমরুলী গ্রামের সঞ্জয় হালদার(৩৩), নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের নাসির উদ্দিন(৪৫), রাজাপুরের সুক্তাগড় গ্রামের পান্নু বেপারী (৪৩) ও শাহআলম (৫৮), কাঠালিয়া উপজেলার মহিষ কান্দি গ্রামের জাহাঙ্গির হোসেন(৫৫) আক্রান্ত হয়েছে।
এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩০ জন, নলছিটি উপজেলায় ২৩ জন, রাজাপুর উপজেলায় ১৮ জন, ও কাঠালিয়া উপজেলায় ১০ জন। ঝালকাঠি জেলায় শনিবার পর্যন্ত ১১৯১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১০৭৫ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৮১ জনের রিপোর্ট পজেটিভ ও ৯৯৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে বাকী ১১৬ জনের রিপোর্ট অপেক্ষমান ।
জেলায় এ পর্যন্ত ১২১৯ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১১৮৩ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৪ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
























