জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বনপাড়া গ্রামের এক কৃষকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জামালপুর নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব রহমান জানায়, নরুন্দি ইউনিয়নের বনপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুল খালেক (৪৫) তার গোয়াল ঘরে বৈদ্যুতিক সুইচ মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আব্দুল খালেক বনপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর পুত্র।
























