রাকিব হোসেন , জয়পুরহাট প্রতিনিধঃ জয়পুরহাটে ৯১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার খাসপাহুনন্দা এলাকায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সদর উপজেলার পেঁচুলিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩২)।
র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, শনিবার রাতে সদর উপজেলার খাসপাহুনন্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সম্পর্কিত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
























