রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই থানার ওসিসহ জেলায় নতুন করে আরও ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। এদিকে এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১৯৮ জন করোনা রোগী। সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, বুধবার রাতে ২৯ ও বৃহস্পতিবার সকালে ৩৭৬ জনসহ মোট ৪০৫ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে কালাই থানার ওসিসহ ৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে ও কয়েকজনকে বাড়ীর আইসোলেশনে রাখা হয়েছে।
























