রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পৃথক স্থানে পানিতে ডুবে ইমরান হোসেন রাফি নামে দেড় বছরের এক শিশু ও বিমল চন্দ্র (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চুকাইবাড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে রাফি বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সকাল ১১ টার দিকে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত গুপি কৃষ্ণর ছেলে বিমল চন্দ্র পুকুরে পানিতে মাছ ধরতে নেমে তলিয়ে যায়। পরে পানিতে মৃত দেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জা মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
























