বাধন রায় ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় রবিবার পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১ জন আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত ব্যক্তির সরকারিভবে মৃত্যু রেকর্ড করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৪২ জন আক্রান্ত। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ১১৭ জন সুস্থ হয়েছে এবং ১০ জন মৃত্যু বরণ করেছেন।
সর্বশেষ আক্রান্ত ব্যাক্তি হলেন ঝালকাঠি সদর উপজেলার হোসেনপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রব(৭২)। তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু করেন এবং স্বাস্থ্য বিভাগ এই মুক্তিযোদ্ধার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেন । রিপোর্টে পজেটিভ এসেছে। এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৭৬ জন, নলছিটি উপজেলায় ৭২ জন, রাজাপুর উপজেলায় ৬১ জন, ও কাঠালিয়া উপজেলায় ৩৩জন।
ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৭৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৫৮১ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ২৪২ জনের রিপোর্ট পজেটিভ ও ১৩৩৯ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় এ পর্যন্ত ১৩৬৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১৩২৮জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৮ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন
























