বাধন রায় ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১৪ জন আক্রান্ত হয়েছে।জেলায় এ পর্যন্ত ২৬৩ জন আক্রান্ত। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ১২৫ জন সুস্থ হয়েছে এবং ১০ জন মৃত্যু বরণ করেছেন।
সর্বশেষ আক্রান্ত ব্যাক্তি হলেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের গাড়ি চালক মোক্তার আলী হাওলাদার(৫৬), জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মচারি নুরুন্নাহার(৩৮), হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার কর্মকার(৫০), ঝালকাঠি জেলা পুলিশ সদস্য কাইউম সরদার(৪০), ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারি খাইরুজ্জামান(৩৮),নলছিটি উপজেলার স্বাস্থ্য কর্মী আইরিন চৌধুরী(৩৮), হাফছা বেগম(৩৮) আকলিমা খাতুন(৩০) ও স্বাস্থ্য কর্মী পরিবাররের সদস্য রাফিয়া(১১), স্বাস্থ্য কর্মী মফিজ উদ্দিন(৩১), ভৈরবপাশা গ্রামের আছাদুজ্জামান(৩৬), নলছিটি উপজেলা সদরের জাফর(৪২), রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামের আঃ কায়সার(৭২) ও বাগরী এলাকার মেরিমন্ডল(৫৩) ।
এ নিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, নলছিটি উপজেলায় ৮১ জন, রাজাপুর উপজেলায় ৬৪ জন, ও কাঠালিয়া উপজেলায় ৩৪ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৮১৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৬১৬ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ২৬৩ জনের রিপোর্ট পজেটিভ ও ১৩৫৩ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় এ পর্যন্ত ১৩৬৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১৩২৮জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৭ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।
























