স্বর্ণের ওজনে প্রতারনা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নারায়ণগঞ্জ জেলার নিউ আল তারিক জুয়েলারসকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বৃহস্পতিবার(১৬ জুলাই)সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক মোঃসেলিমুজ্জামানের নেতৃত্বে মিনা বাজারের
নিউ আল তারিক জুয়েলারসে অভিযানটি পরিচালিত হয়।
এর আগে আজম রোকন নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে নিউ আল তারিক জুয়েলারসের বিরুদ্ধে ২২ ক্যারেটের স্থলে ১৯.১ ক্যারেট স্বর্ণ দিয়ে প্রতারনা করার অভিযোগ করে। এর অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।অভিযোগটি সত্যতা প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৪৮ ধারা মোতাবেক ৫০,০০০ + ৫০,০০০ করে মোট ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এবং একই সাথে অভিযোগকারীকে স্বর্ণের দাম বাবদ ২,৫৫,০০০/- টাকা প্রদানের জন্য অভিযুক্ত প্রতিষ্ঠনকে আদেশ প্রদান করা হয়েছে।
এসময় অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন স্বর্ণ দোকান মালিক সমিতি এর সভাপতি, জেলা চেম্বার অব কমার্স এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
























