সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে পরে রাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাফি ওই গ্রামের আল-আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়,সকালে রাফি খেলতে খেলতে সবার অগোচরে বাড়ীর পাশে একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে তার দেহ পানিতে ভেসে উঠলে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
























