নাসির চৌধুরী তানভীর,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (পি ডাব্লিউ ডি) অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অতিরিক্ত সচিব) ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দাশ (৭০) গতকাল রাত ১০.৪৯ মিনিটে রাজধানীর আনোয়ার খান হাসপাতালে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন।
“দিব্যান্ লোকান্ স্বঃ গুচ্ছতু।” মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিশিষ্ট সমাজসেবক, কীর্তিনারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) সুরঞ্জন দাশ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন যে, “ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দাশের মতো মেধাবী ও সত্য অফিসার দেশ ও জাতির গর্ব। তাঁর আদর্শ ভবিষ্যত প্রজন্মকে পথ দেখাবে।” ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দাশের মৃত্যুর খবর জানাশোনা হলে নবীগঞ্জ উপজেলা জোরে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে আরো শোক প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের বিভাগীয় সমন্বয়ক রত্নদীপ দাস রাজু ।
























