১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কাঁচপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মাস্টারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাঁচপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইসরাত জাহান পারুল,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মান্নান মেম্বার,কাঁচপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব দেওয়ান,সাবেক মহিলা মেম্বার ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম। সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান,যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন তুফু,ছাত্রলীগ নেতা বাবু,ওয়াসিম,শাওন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মাষ্টার হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই কালো রাতে বাঙ্গালীজাতির কিছু কুলাঙ্গার,ঘাতক। বাঙ্গালীজাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্ব পরিবারে নিংস্ব ভাবে হত্যা করেছিলো ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে।এই হত্যার মধ্যে দিয়েই আরোও একবার কলঙ্কিত হয়েছিল এই জাতি। সারা জীবন ধরে যে মানুষটি বাংলাদেশের মানুষকে বিশেষ করে যার জন্য এই স্বাধীনতা পেলাম তাকেই এক নৃশংস হত্যার শিকার হতে হলো।এটা ভাবাই ভীষণ বেদনাদায়ক। এই আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা। পাশাপাশি জাতির পিতা ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এছাড়া দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ইসরাত জাহান পারুল। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা পুরণ হলেই তার আত্মা শান্তি পাবে।

























