মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ।
মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তার ৪ বছরের পুত্রের লাশ অাজ সকালে পুলিশ ঘর থেকে উদ্ধার করে। তাদের গলায় ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য স্বামী হারুনকে আটক করেছে পুলিশ।
নিহত শিখার মামাতো বোন কেয়া জানান, হারুণ অর রশিদ বিয়ের পর থেকেই শিখার উপর নির্যাতন করে আসছে। হারুণ কিছুদিন যাবত পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে বিভিন্ন সময় শিখাকে মারধর করা হতো। এই পরকীয়া প্রেমের কারণেই শিখাকে খুন করা হয়েছে বলে ধারণা করেছেন তিনি।
মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ মা ও পুত্রের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কেন,কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ওসি।
























