ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি এলাকায় দিন দুপুরে প্রাণ আর এফ এল গ্রুপের ভ্যান থেকে অলটাইম ব্রান্ডারে বিস্কুট চুরি করে নেয়ার সময় শওকত হাওলাদার(২৮) নামের চোর জনতার হাতে ধরা পরেছে এবং উত্তম-মধ্যম দিয়ে ঝালকাঠি থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
শনিবার সকাল ১০টায় এই ঘটনা ঘটেছে শওকত হাওলাদার ঝালকাঠি কৃষ্ণকাঠি এলাকার ওয়াহেদ হাওলাদারের পুত্র। অলটাইমের সেল্স ম্যান ভ্যান দোকানের সামনে পার্কিং করে দোকানদারকে পণ্য ডেলিভারি দেওয়ার সময় শওকত এক কার্টুন বিস্কুট নিয়ে চলে যাওয়ার সময় পথচারি লোকজন দেখে তাকে ধাওয়া করে ধরে ফেলে। তার মানিব্যাগে চুরির কাজে ব্যবহৃত ব্লেড ও ছোট কাঁচি পাওয়া গেছে।
























