বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাডভোকেট মাহাবুব হোসেন রবিবার বিকেল সাড়ে ৩টায় সিটিপার্ক এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ট্রোক জনিত কারনে মৃত্যু বরন করেছেন।
মৃত্যুকালে ১পুত্র ও ৩ কণ্যা রেখে গেছেন। মাগরেব বাদ আইনজীবি সমিতিরি চত্বরে নামাজে জানাজা শেষে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার মুক্তারকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হেয়েছে। তার মৃত্যুতে জেলা আইনজীবি সমিতি শোক প্রকাশ করেছে।
























