আশিকুর রহমান,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
আজ রোববার(৬ই ডিসেম্বর) ভোরেরাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ৩ মোটর সাইকেলের আরোহী হলেন বড়াইগ্রামের সজীব, পিতা- জিয়া, ফয়সাল পিতা- মতিন ও ঈশ্বরদী ইউনিয়নের জিহান, পিতা- সাঈদ ।
লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান,গতরাতে তিন মোটরসাইকেলের আরোহী লালপুর উপজেলার দুয়ারিয়া এলাকার গ্রামীণ সড়কে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। আজ সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের লাশ উদ্ধার করে।
























