নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার তৈরির কারখানায় হামলা চালিয়ে বন্ধ করে দেয় প্রতিপক্ষ।কারখানার মালিক বাহাউদ্দীন (৫২) এর অনুপস্থিতিতে তার স্ত্রী বিলকিস( ৪০) বাঁধা দিলে লাঠিসোঠা,লোহার রড ও দেশীয় অস্রশস্র দিয়ে তাকে ও সাথে থাকা ১৬ বছরের মেয়ের উপর হামলা করে আহত করার অভিযোগ উঠেছে।
গত (৭ ডিসেম্বর) সোমবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় এ ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় ভুক্তভোগী কারখানার মালিক গতকাল বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার জালাল উদ্দীনের ছেলে, মোঃ তাহাজ উদ্দিন (৫৫) মোঃ মাসুম কামাল / লালু (৪৮) হালিমা বেগম (৫০)। স্বামী তাহাজ উদ্দিন। মোসঃ রেখা (৪০)। মাকসুদ ( ২৬) গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধের যের ধরে হামলা চালিয়ে লুটপাট করে তার কারখানা বন্ধ করে দিয়েছে ও কর্মচারী উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।
ভুক্তভোগী বাহাউদ্দীন জানান, উপরোক্ত তারের কারখানাটি বিভিন্ন সময় দখলের পায়তারা করে আসছে, বিবাদীরা বিভিন্ন সময় বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে বাড়িতে না থাকায় তাহাজ উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী কর্মচারীদের উপরে চালিয়ে লুটপাট করে কারখানা বন্ধ করে দেয়।
হামলাকারীদের বাঁধা দিলে স্ত্রী ও মেয়ের উপর হামলা চালায়। বিবাদিদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, বর্তমানে বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রুবেল হাওলাদার (অপারেশন) বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, ঘটনার স্থান পরিদর্শন করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
























