বগুড়া জেলা প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ বগুড়া জেলা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান খোকন ও সম্পাদক সাবিহা মাহফুজ নীলার সাক্ষরিত সাংগঠনিক প্যাডে এ কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়।
এতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে মোঃ রেজওয়ানুল ইসলাম, সহ সভাপতি ইমতিয়াজ -উর-রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইস্তামুল হাসানের নাম ঘোষণা করা হয়।
একই সাথে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ বগুড়া জেলার নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
























