মুমতাজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
সকল বিষয়ের সিলেবাস অর্ধেক করতে হবে, করোনার কারনে অনেক পরিবার আর্থিক সংকটে রয়েছে এমন অবস্থায় ফরম ফিলাপের টাকা সম্পুর্ন মওকুপ করতে হবে ও সকল শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনিটরিং টিম গঠন করাসহ ৩দফা দাবিতে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আজ শনিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আলমাস আহম্মেদ লিমন, জান্নাতুল ফেরদাউস, মামুন, আলামিন, মেহেদী ও লিমন হোসেন প্রমুখ।



















