দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । পরিবেশ অধিদপ্তরেরআয়োজনে ৬মার্চ দুপুরে অনুষ্ঠিত কর্মশালায় পরিবেশ ক্লাব বাংলাদেশ এর সদস্যরা অংশ নেয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ হুমায়ুন কবীর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার কামরুল হাসান,ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান,ময়মনসিংহ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এর উপ পরিচালক আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী পরিবেশ ক্লাব বাংলাদেশ এর মেন্টর প্রফেসর মুহাম্মদ ফখরুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ এর পরিচালক মোঃ ফরিদ আহমদ ।
মিনি ট্রাকে করে ভ্রমণের নামে উশৃঙ্খলতা ও সাউন্ড সিস্টেমে শব্দ দূষণে কি করণীয় প্রশ্নে নিজেদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান ।
হাইড্রোলিক হর্ণ এবং উচ্চ আওয়াজ প্রতিরোধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা হবে কি না প্রশ্নে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ এর ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন আশ্বাস দিয়েছেন অচিরেই এমন অমানবিক কাজগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হবে ।
এ সময় পরিবেশ ক্লাবের পক্ষ থেকে জোর দাবী জানানো হয় কঠোর আইন প্রয়োগের মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আজকের আশ্বাস গুলো বাস্তবায়ন করার জন্যে ।
























