আশিকুর রহমান,নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বালু বোঝায় শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি নসিমনের চাপায় শাহিন কাবির(৪০) নামের এনজিও কর্মী নিহত হয়েছেন।নিহত শাহিন বেসরকারী উন্নয়ন সংস্থা (ব্রাক) এর মাঠকর্মী হিসেবে রাজশাহীর পবা উপজেলায় কর্মরত ছিলেন।
আজ (রোববার) সকালে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের হলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন কাবির বগুড়া জেলার ধুনট উপজেলার বেরিলাবাড়ি গ্রামের জমশেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে শাহিন কবির মোটর সাইকেল যোগে ঈশ্বরর্দী থেকে কর্মস্থলে যাওয়ার সময় ঘটনাস্থালে পৌছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
























