রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে জয়পুরহাটে দিন ব্যাপী উৎযাপন হচ্ছে। বুধবার সকাল থেকে শহিদ ডাঃ আবু কাসেম ময়দানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য অর্পন করা হয়।
এসময় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য অর্পন করেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা সংগঠন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য অর্পন করেন।
দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঅংঙ্কন প্রতিযোগীতাসহ দিনব্যাপী জেলায় নানা কর্মসূচী পালিত হচ্ছে।
























