জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
মাদারীপুর নতুন বাসস্ট্যান্ডে ট্রাক ও মোটর সাইকেলের পাশাপাশি সংঘর্ষে রিফাত হাওলাদার(১৮) নামে এক যুবক ঘটনা স্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৫ – এপ্রিল) রাত ১০.৩০ টায় মাদারীপুরের ইটেরপুল বাজার এলাকা থেকে ৩ বন্ধু মোস্তফাপুর যাওয়ার পথে নতুন বাসস্ট্যান্ডে আসলে একই দিক থেকে আসা মিনি ট্রাক ইউ টার্ন নিতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটির মাঝ বরাবর সজোড়ে ধাক্কা লাগে। ঘটনা স্থলেই নিহত হন রিফাত হাওলাদার।
দূর্ঘটনায় মোটরসাইকেলটির সামনের অংশ পুরোপুরি ভেঙ্গে যায় এবং মিনি ট্রাকটির পেছনের ডান পাশের চাকায় আকটে যায়।
পরবর্তিতে স্থানীয়রা মোটরসাইকেল সহ সকলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক রিফাত হাওলাদারকে মৃত ঘোষনা করেন। নিহতের স্বজনদের আহাজারি, আর্তনাদে হাসপাতাল প্রঙ্গনের পরিবেশ ভারি হয়ে ওঠে।
মোটরসাইকেলে আরোহন করা অপর ২ জনকে মূমুর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলেও বাগের পারের সম্রাট হাওলাদার (১৮) তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অপর জন, আলামিন হাওলাদার (১৮) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান তার স্বজনরা।
























