কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পরিবার।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে এডভোকেট আব্দুল মতিন খসরু মঙ্গলবার বিকাল ৪.৫০ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন।
























