নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া একাকায় ইভটিজিংয়ের দায়ে বখাটে মাসুম নামের একজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার সাত ভাইয়াপাড়া গ্রামের মাসুম দীর্ঘদিন ধরে ওই এলাকার মহিলা ও যুবতীদের বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে কু প্রস্তাব দিয়ে ইভটিজিং করে আসছিল। তার এ কর্মে অতিষ্ঠ ওই এলাকার যুবতী ও মহিলা।
সোমবার দুপুরে গোসল করা অবস্থায় ভেজা কাপড় পরিহিত অবস্থায় এক মহিলাকে অশ্লীল কথা বলা, কুপ্রস্তাব দেয়া ও অঙ্গি ভঙ্গি করে। এসময় ওই মহিলা প্রতিবাদ করলে তাকে মারধর করার জন্য উদ্ধত হয়।
এ ঘটনায় ওই মহিলা সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ এর ৫০৯ ধারায় সর্বোচ্চ ১বছরের কারাদন্ড প্রদান করা হয়।
























