মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর মুরাদবাদ ঘাটের বালু মহালে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাহেব আলী (৬০) নামে একজনকে আটক করে অভিযানকারীরা।
আটককৃত সাহেব আলীকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু উত্তোলনে ব্যাবহৃত ড্রেজার মেশিন ধংস্ব করা হয়।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার পার্থর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হীরক কুমার দাস।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হীরক কুমার দাস জানান, মুরাদাবাদ ঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল সাহেব আলী।
খবর পেয়ে দুপুর ১২টায় মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় বালু উতৃতোলনকারী সাহেব আলীকে আটক করা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এসময় বালু উত্তোলনে ব্যাবহৃত ড্রেজার মেশিন ধংস্ব করা হয়েছে।
তিনি আরো বলেন পরবর্তিতে যমুনা নদীর বালু মহালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বালু উত্তোলনকারীদের
























