মোঃ আরিফুজ্জামান জয়,আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ
ক্যান্সারে আক্রান্ত, অসুস্থ অসহায় হুসাইনকে দেখতে ও খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার দিতে হুসাইনের বাসায় বোয়ালমারী উপজেলা থেকে ক্ষুধার্তের আত্মচিৎকার গ্রুপের প্রতিনিধি দল। গ্রুপের মোঃ শামীম প্রধান বলেন, তারা এর আগেও হোসেন সরদারের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে এসেছেন। এভাবে তারা এলাকার দরিদ্রদের পাশে দাঁড়ান।
ভয়াবহ মরণব্যাধির নাম ক্যান্সার। এটা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের। এর চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী মারা যায়। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সময়মত সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত অনেক প্রাণ।
মরণব্যাধি ক্যান্সার অকালেই কেড়ে নিচ্ছে আমাদের প্রিয় মানুষগুলোকে। আমরা কেউ জানিই না যে নিজের অজান্তেই কে কোন ক্যান্সারের বীজ বহন করে বেড়াচ্ছি নিজের শরীরে। যখন জানতে পারি তখন সেটা চলে যায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ঠিক তেমনই আমাদের একজন টগবগে যুবক আলফাডাঙ্গা সদরে বাড়ি মোঃ। হুসাইন সরদার। তাই ডাক্তার বলেছে এখন আর কিছু করার নেই।
আমাদের সাথে কথা বলেন মোঃ হুসাইন সরদারের মা, তিনি বলেন, প্রায় এক দশক যাবত শারীরিক অসুস্থতায় ভুগছেন। কিন্তু বিগত দুই বছর যাবত খুবই নাজুক অবস্থা তার।
সর্বশেষ ডাক্তার বলেছে আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রাখেন সে কয়দিন বাসায় থাকতে কেননা তার আর কোন চিকিৎসা নেই।
মোঃ হুসাইন সর্দারকে প্রশ্ন করলাম, ভাই আপনার শরীরটা এখন কেমন মনে হচ্ছে, তিনি আমাদের বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা আমার জন্য দোয়া করবেন। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে বর্তমানে আর্থিক সংকটে মোঃ হুসাইন সরদার এর পরিবার।
ক্যান্সারে আক্রান্ত মোঃ হুসাইন সর্দার এর মা সকল শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট আকুল আবেদন জানিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে ।
























