নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের মা মেহের আফসানার মৃত্যুতে আজ সমাচার পত্রিকার সম্পাদক হাজী শাকিল রানা গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর ৩টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।মৃত্যুকালে তার বয়স ছিলাে ৯০ বছর।ওইদিন রাতেই এশার নামজের পর মোগরাপাড়া হাইস্কুল মাঠে জানাজা শেষে সাহেব বাড়ী কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক শাকিল রানা এক বিবৃতিতে বলনে,মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমা মা কে যেন মহান আল্লাহ বেহেস্তের উচ্চ মাকাম দান করুন। আমিন
























