নিজস্ব প্রতিবেদকঃ
সােনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের মা মেহের আফসানা বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
বৃহস্পতিবার (২০ মে) দুপুর ৩ ঘটিকার সময় তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেতকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলাে ৯০ বছর।মরহুমার জানাজার নামাজ মােগরাপাড়া হাই স্কুল মাঠে আজ রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তাহমিদ ইসলাম আকিব এক বিবৃতিতে গভীর শােক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শােক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
























