শফিকুল ইসলাম শামীম, গাজীপুর জেলা প্রতিনিধি:
এবি পার্টি গাজীপুর মহানগরের উদ্যোগে আজ সন্ধ্যা সাতটায় গাজীপুর বাসন সড়ক এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টি গাজীপুর মহানগরের আহ্বায়ক,আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এফ.এম সোলায়মান চৌধুরী,কেন্দ্রীয় আহ্বায়ক, এবি পার্টি।
বক্তব্য রাখেন, মোঃ আতিকুর রহমান, যুগ্ন আহবায়ক, গাজীপুর মহানগর এবি পার্টি, যুগ্ন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুগ্ন-আহবায়ক জুয়েল মোল্লা,যুগ্ন আহ্বায়ক, মাওলানা শফিকুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব,জহিরুল ইসলাম সরকার, যুগ্ন সচিব রাবেয়া বেগম সাথী,যুগ্ন সদস্য সচিব, সিদ্দিকুর রহমান, সহকারী সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, যুব বিভাগের সদস্য সচিব মোঃ মঈনুল ইসলাম, সহকারী সদস্য সচিব,সাইদুল ইসলাম শামীম,
সভা পরিচালনা করেন,মাসুদ জমাদ্দার রানা, আহ্বায়ক, গাজীপুর জেলা এবি পার্টি ও মহানগর যুব বিভাগ।
এবি পার্টি’র কেন্দ্রীয় আহ্বায়ক, এ. এফ. এম সোলায়মান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, এবি পার্টি’র জন্ম এক বছর ২৪ দিন। এই সময়ের মধ্যে আমরা ৪৯ টি জেলা কমিটির অনুমোদন দিয়েছি।পর্যায়ক্রমে অন্যান্য জেলা কমিটি করা হবে।
তিনি বলেন,আমাদের প্রধান লক্ষ্য- সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। এবি পার্টি কোন ব্যক্তি,পরিবার বা গোষ্ঠী’র নয়।এবি পার্টি’র সভাপতি- সাধারণ সম্পাদক কেউ দুই মেয়াদের বেশি থাকতে পারবে না।
সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্বে সুসংগঠিত করে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে এগিয়ে যাওয়ায় হবে এবি পার্টি’র লক্ষ্য ও উদ্দেশ্য।
























