বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে করোনা ভাইরাসে আবুল বাসারের (৬২) মৃত্যু হয়েছে। বুধবার রাজাপুর হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১৯ মে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের শাকরাইল গ্রামের বাসিন্দা ছিলেন। এই নিয়ে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।
জেলায় স্বাস্থ্য বিভাগ ৫৫৪৪ জনের নমুনা পরিক্ষা করেছেন। এদের মধ্যে ১৩২৯ জনের পজেটিভ ও ৪০৩১ জনের নিগেটিভ রিপোর্ট এসেছে। ১২১৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৭৮ জন হোম ও ২ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে।
























