নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ইসলামী ব্যাংকের উপ শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জামির খাঁন কমপ্লেক্সে এ উপ শাখা উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল কায়সার।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ওমর ফারুক খান, লিপি পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন খাঁন, কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুর খাঁন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক মাস্টার, সোনারগাঁও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদ মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।
ভার্চুয়াল সভার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি শাখা ও ৬ টি উপ শাখার উদ্বোধন করা হয়।
























