মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার তিতপল্ল্যা ইউনিয়নের শিমুলতলী এলাকার, এক ডোবা থেকে চিনা রশিদ (৬৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, আজ সোমবার দুপুরে শিমুলতলী এলাকার ডোবায় স্থানীয়রা চিনা রশিদ (৬৫) নামের এক বৃদ্ধের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান জানিয়েছে, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সত্য ঘটনা জানা যাবে।
























