“গাছে গাছে ভরবে দেশ, সবুজ হবে বাংলাদেশ”
এ শ্লোগাণকে ধারন করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডে পৌর ভবনাথপুর গ্রামের কবরস্থানে গোলাপ, বেলী, জবা, হাসনা হেনা, গন্ধরাজ শিউলি, নয়নতারা ইত্যাদি ফুলের গাছ দিয়ে ফুলের বাগান করা হয়।
“সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ও গরীবের উকিল নামে খ্যাত এডভোকেট মো: ফিরোজ মিয়া বলেন- “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর ভবনাথপুর গ্রামের কবরস্থানে গোলাপ, বেলী, জবা, হাসনা হেনা, গন্ধরাজ শিউলি, নয়নতারা ইত্যাদি ফুলের গাছ দিয়ে ফুলের বাগান করা হয়।
এডভোকেট মো: ফিরোজ মিয়া আরো বলেন-মুসলিম মানুষের প্রকৃত বাসস্থান হলো তাঁর কবর। তাই কবরস্থানে ফুলের বাগান করার পরিকল্পনা ছিল অনেক আগ থেকেই। কবরস্থানে প্রবেশ করলে মনে হবে কোন ফুলের বাগানে প্রবেশ করলাম। মহান আল্লাহ যেন সোনারগাঁও পৌরসভার প্রতিটি কবরস্থানে আমাদের ফুলের বাগান করার তৌফিক প্রদান করেন। পরিশেষে তিনি সকল স্বেচ্ছাসেবক সহ যারা উপস্থিত থেকে অনুষ্ঠানে সাহায্য ও সহযোগীতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” সোনারগাঁ উপজেলার শাখার দপ্তর সম্পাদক-ভিপি পারভেজ, হাফেজ মাওলানা মো: মিজানুর রহমান, মাজেদ ভূঁইয়া, সাংবাদিক মো: আমির হোসেন, সাংবাদিক মোক্তার হোসেন প্রমুখ।



























