সোহেল কবির,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় আজ ৮ জুলাই বৃহস্পতিবার প্রিমিয়াম ব্যাংকের মুড়াপাড়া শাখার উদ্বোধন করা হয়। মুড়াপাড়া বাজারস্থ প্রিমিয়াম ব্যাংকে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রিমিয়াম ব্যাংক ভুলতা শাখার ব্যবস্থাপক এস এম ছদরুল আলম তুহিন। সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান ভুঁইয়া, প্রিমিয়াম ব্যাংক মুড়াপাড়া শাখার ইনচার্জ মোহম্মদ ইব্রাহীম খলিল, সহকারী ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
পরে ফিতা কেটে প্রিমিয়াম ব্যাংকের মুড়াপাড়া শাখার উদ্বোধন করা হয়।
























