নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ের কাঁচপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।শুক্রবার দুপুরে নগর কাঁচপুর এলাকায় অভিযানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সাইফুল ইসলাম (২৬), মোঃ নাসির (৩৫)।এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার র্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরকৃত গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে নগর কাঁচপুরে অভিযান পরিচালনা করে র্যাব।একপর্যায়ে দুপুরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ও নাসিরকে। তারা আপন দুই ভাই, হাজী মোঃ পিয়ার আলীর ছেলে।
পরবর্তীতে তাদের দেহে ও বাড়ি তল্লাশি চালিয়ে ১০৪ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৬ হাজার ৬ শত ১০ টাকা উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
























