আমিনুর রহমান ,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় গৃহবধূকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যার পর পালিয়েগেল স্বামীসহ পরিবার। গ্রেপ্তার শ্বশুর। রোববার রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (২ আগষ্ট) সকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ সময় শ্বশুর আজিজারকে আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বালাটারী গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগমের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় কালীগঞ্জে শফিকুল ইসলামের সাথে। তাদের সংসারে কিরণবালা নামের এক মেয়ের জন্ম হয়। ঐ কিরণবালাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে মর্জিনাকে গালমন্দ করেন তার শাশুড়ি ও দেবর। এবং তাদের মধ্যে অনেক বাগবিতণ্ডা হয়।
ওই দিন সন্ধ্যায় মর্জিনার স্বামী শফিকুল ইসলাম মর্জিনাকে লাঠি দিয়ে আঘাত করায় এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক তার বিষ ঢেলে দেওয়া হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এখন পরিবারের সবাই বাড়ির ঘরের সব আসবাবপত্র নিয়ে পলাতক।
এ অবস্থায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন মর্জিনার বাবা মজিবর রহমান। তিনি বলেন, আমার মেয়েকে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে বাড়ির সবাই পালিয়েছে। আমি মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই।
























