মকবুল আলম রতন, সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে। নতুন আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় ৫১ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে আরো ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় জনের ৭৯ জনের নমুনা পরিক্ষা করে ৫০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ৬৩ শতাংশ। আর নতুন করে সুস্থতা লাভ করেছেন ৪ জন। মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী ৭৯ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ৫০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। একই দিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ জন। এদিকে করোনায় উপজেলার সোনারগাঁও পৌরসভার অজুন্দি এলাকার ৭২ বছর বয়সী এক পুরুষ ও বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী এলাকায় ১৯ বছরের এক যুবক মৃত্যুবরন করেছেন। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯৯ জন, মৃত্যুবরণ করেছেন ৫২ জন ও সুস্থতা লাভ করেন ১৬৩৯ জন।
























