মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান, জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য “মরহুম রেজা খান” এর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর পৌরসভার মিলনায়তনে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি।
বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, উপসহকারী প্রকৌশলী মোস্তফা কামাল সুমন, সচিব মোঃ হাফিজুর রহমান, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, মহিলা প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, কাউন্সিলর বিজু আহাম্মেদ, কাউন্সিলর রাজিব সিংহ সাহা, কাউন্সিলর আলী আজাদ মুল্লা, কাউন্সিলর মাসুদ করিম, কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার, পৌরসভার হিসাব রক্ষক মোঃ আছাদুজ্জামান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজনসহ নেতাকর্মী ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
























