দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ বোতল বিদেশী মদসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে । ১২ অক্টোবর সকালে কোতোয়ালী থানাধীন গোলপুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতার হওয়া দুইজন হচ্ছে সুজন ঘোষ(৩৩) ও তপন পাল(৬০) ।
এ বিষয়ে ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেনো কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি ।আমরা নগরীর সুরক্ষা নিশ্চিত ও যেকোনো অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।তারই অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান দুই মাদক চোরাকারবারি ও উদ্ধারকৃত ৭০ বোতল মদ এর বিষয়ে কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
























