কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চৌদ্দগ্রাম ছাত্র কল্যান পরিষদের ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) বাংলা বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী গাজী রিফাত হোসেনকে সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সালমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
৩৬ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল হাসান ইমন, তানভিরুল ইসলাম সাইমন, মোঃ ইস্রাফিল সহ মোট ৯ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান, আকরাম হোসেন ও মীর ইকবাল হোসেনসহ মোট ৭ জন।
এছাড়াও, সাংগঠনিক সম্পাদক পদে নিয়াজ আল মাসুম ,মোঃ কামরুজ্জামান সহ মোট চারজন। প্রচার সম্পাদক- আরিফুল ইসলাম,উপ প্রচার সম্পাদক-রিমন মাহমুদ, দপ্তর সম্পাদক-জয়নাল আবেদীন জিহাদ,উপ দপ্তর সম্পাদক-ফাহিম ফারসি,ক্রীড়া সম্পাদক-মাসুম বিল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক-ফারহানা সুলতানা,উম্মে সালমা উষা,খাদিজা আকতার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক-হাবিবুর রহমানসহ মোট ৫ জনকে কার্যনির্বাহী সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, নতুন কমিটি আগামী ১বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।



















