সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার শাহাজদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুনের দায়েরকৃত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে তার প্রতিপক্ষরা। মামলা তুলে না নিলে তাকেসহ তার পরিবারের সদস্যদের জবাই করে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে আজ রবিবার সকালে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মোঃ হাসিবুর রহমান, মোঃ লুৎফর রহমান, মোঃ জহিরুল ইসলাম মোঃ ফজুল হককে আসামী করে সাধারণ ডায়েরী করেন।
আব্দুল্লাহ আল মামুন জানান গত ৭ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোঃ হাসিবুর রহমান, মোঃ লুৎফর রহমান, মোঃ জহিরুল ইসলাম মোঃ ফজুল হককে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-৪৮৭/২০২১ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
























