দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামকস্থানে বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন । বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে ।
স্থানীয় ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে অটোরিকশাচালক সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে অটো যাত্রী কলিমউদ্দিন (৮৫) মারা যান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাঘাদারিয়া গ্রামের আজহারুলের স্ত্রী মিনা(৪৫), চক রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) এবং বাগান এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) মারা যান ।
























